ফ্রি হৃদরোগ চিকিৎসা ক্যাম্প
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’তে অনুষ্ঠিত হচ্ছে ‘ফ্রি হৃদরোগ চিকিৎসা ক্যাম্প’ আগামী ২ নভেম্বর ২০২৫, রোববার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী
সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। সানন্দের সাথে জানাচ্ছি যে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর আওতায় ১৯৮৪ সালে রাজশাহীর কিছু বরণীয় ব্যক্তি অনুরূপ একটি সেবাধর্মী প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানটির প্রাথমিক কার্যক্রম রাজশাহী মহানগরীর মনিবাজারে শুরু হয়।
এমন মহতী উদ্যোগে সাড়া দিয়ে রাজশাহীর বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ মোঃ আব্দুল খালেক ১৯৯২ সালে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র লক্ষীপুরস্স্থ ‘বাকির মোড়ে’ ৩১.৪৫ শতক জমি দান করলে প্রতিষ্ঠানটি ১৯৯৪ সাল থেকে তার নিজস্ব জায়গা হতে রাজশাহী শহরসহ উত্তরাঞ্চলের জনসাধারণকে হৃদরোগ বিষয়ক চিকিৎসা সেবাসহ হৃদরোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মশালা – সেমিনার ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে আসছে। আপনি জেনে আরো খুশি হবেন যে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি – বেসরকারি অংশীদারিত্বে (Public – Private Partnership) সমাজসেবা অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর অর্থায়নে “এস্টাবলিশমেন্ট অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী” প্রকল্পের আওতায় ইতিমধ্যে ১০০ শয্য বিশিষ্টি সুদৃশ্য ০৫ (পাঁচ) তলা ভবন নির্মিত হয়েছে।মহান রাব্বুল আলামিন এর অশষে রহমতে, ভবন হস্তান্তরের পর পর্যায়ক্রমে হাসপাতাল উপযোগী বিভিন্ন সংস্কার কাজ, একটি মানসম্পন্ন প্যাথলজিক্যাল ল্যাব, ০৮ বেডের আইসিইউ, ১২ বেডের সিসিইউ, ২১ বেডের পিসিসিইউ, ৩০ বেডের জেনারেল ওয়ার্ড (পুরুষ ও মহিলা) স্থাপন, ০৯ টি সিঙ্গেল কেবিন, ০৮ টি ভিআইপি কেবিন এবং অত্যাধুনিক ক্যাথ-ল্যাবসেবা সংযোজন করা হয়। গত ০২ নভেম্বর ২০২৪ তারিখে হাসপাতালের চিকিৎসাসেবার পূর্ণাঙ্গ কার্যক্রম উদ্বোধন করা হয়। হাসপাতাল থেকে রাজশাহী এবং এর আশেপাশের জেলাসমূহের হৃদরোগীদের এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি (রিং পরানো), পিটিএমসি (পারকিউটেনিয়াস ট্রান্সভেনাস মাইট্রাল কমিসুরোটমি), সিআরটি-পি (কার্ডিয়াক রিসিঙ্কোনাইজেশন পেসমেকার থেরাপি) এবং স্থায়ী ও অস্থায়ী পেসমেকার স্থাপনসহ যাবতীয় হৃদরোগসেবা সফলতার সাথে সম্পন্ন করা হচ্ছে। এর ফলে রাজশাহী অঞ্চলের ধনী-গরীব এবং অসহায় ও দুস্থ মানুষের হৃদরোগ চিকিৎসায় এই কার্ডিয়াক হাসপাতালটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসাবে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান ও ভূমিকা রাখছে।
ফাউন্ডেশন হাসপাতালটির পরবর্তী যাত্রাপথ বন্ধুর হলেও সমীহিত লক্ষ্য অর্জনে প্রেরণাশক্তি ও অঙ্গীকারের আধার হিসেবে “And miles to go before I sleep” লাইনটি সযত্নে রাখি আমাদেও ধ্যানে-মন-মননে

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’তে অনুষ্ঠিত হচ্ছে ‘ফ্রি হৃদরোগ চিকিৎসা ক্যাম্প’ আগামী ২ নভেম্বর ২০২৫, রোববার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’তে অনুষ্ঠিত হচ্ছে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ আগামী ২৯ সেপ্টেম্বর ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে ‘সেমিনার, আলোচনা সভা ও ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’তে অনুষ্ঠিত হচ্ছে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ আগামী ১৭ মে ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হবে। ১৭ মে, বিশ্ব